1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পিএইচপি ফ্যামিলির মোহাম্মদ মহসিন বিএসবিআরএ সভাপতি হলেন - পূর্ব বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

পিএইচপি ফ্যামিলির মোহাম্মদ মহসিন বিএসবিআরএ সভাপতি হলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী।

সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ সেলিম উদ্দিন। তারা দু’জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আমজাদ হোসেন প্রার্থী হলেও ঋণ খেলাপির দায়ে তার প্রার্থীতা বাতিল করে নির্বাচন পরিচালনা বোর্ড।এছাড়া সহভাপতি নির্বাচিত হয়েছেন মো. নুর উদ্দিন ও গাজী মোকাররম আলী চৌধুরী। বাকি সাতটি নির্বাহি সদস্য পদে নির্বাচিতরা হলেন- মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন্নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদী, হোসাইনুল আরেফিন ও একেএম সাইফুল্লাহ সাইদ।

নির্বাচন শেষে ৪ জুলাই শনিবার বিকালে ভোটের ফলাফল ঘোষণা করেন বিএসবিআরএ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। নগরীর রেডিসন ব্লুতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সংগঠনের ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জানান, সভাপতি ও সিনিয়র সহসভাপতি পদে একক প্রার্থী হওয়ায় ওই দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বাকি দু’টি সহসভাপতি পদ ও সাতটি নির্বাহি সদস্য পদে ভোট গ্রহণ চলে। দুটি সহসভাপতি পদের জন্য লড়াই করেছেন তিনজন। সাতটি সদস্য পদে প্রার্থী ছিলেন ৯জন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla