1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত - পূর্ব বাংলা
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে প্রধান ঈদ জামাত সকাল ৭টায় ছুটিতেও বন্দরে তিন টাস্কফোর্স, কাস্টমসে ১০ টিম ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান স্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ ইউনিট, দুর্ঘটনাস্থলে পানির সংকট ১৬ ঘণ্টা পর চট্টগ্রামের সমুদ্রে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার আল্লাহর সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-আজহা হোটেল গেইটওয়ে ইন্টান্যাশনাল ওয়ারেন্ট প্রাপ্ত আসামীদের নিশি যাপনের নিরাপদ আস্তনা চট্টগ্রাম মেডিকেলে দালাল ধরে পুলিশে দিলেন ইন্টার্ন ডাক্তাররা পিকআপের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের ঠান্ডা মিয়ার গরম কথা (৩৫৮) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সমীপে

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৭ এপ্রিল সফরকে কেন্দ্র করে খাল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার দুপুরে মন্ত্রী যশোর জেলার শার্শা উপজেলার উলাশী ‘জিয়া খাল’ পুনঃখননের স্থান পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। যেটা যশোরবাসীর জন্য অনেক বড় সুসংবাদ। তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন বলে তিনি জানান। আগের মত এবারও গোটা শার্শাবাসী কাধে কাধ লাগিয়ে খাল খননে এগিয়ে আসার আহবান জানানো হয়।

এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, যশোর জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি এ্যাডভোকোট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন,বেনাপোল বিএনপি’র পৌর সহ-সভাপতি একে এম আতিকুজ্জামান সনি,সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোরের শার্শায় দলীয় নেতা কর্মিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla