1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
আমদানি করা কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং বোরো মৌসুমে কৃষকদের চাহিদা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার কথাও জানান তিনি।

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে।

ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

তিনি আরও বলেন, জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ মার্চ থেকে সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথাও যদি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে গাফিলতি বা দায়িত্বহীনতা দেখা যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতে বিতরণ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ এবং ভোক্তা পর্যায়েও দায়িত্বশীলতার ঘাটতি ছিল, যার ফলে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন অসাধু উপায়ে জ্বালানি তেল মজুদ করে বাড়তি লাভের চেষ্টা না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাজারে বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো তা বাড়ানো হয়নি।

জনগণের কষ্টের কথা বিবেচনায় রেখে সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে।প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যতদিন পর্যন্ত এই চাপ বহন করতে পারবে, ততদিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তর এবং জেলা প্রশাসন সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla