1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আজ থেকে কার্যকর হচ্ছে ভোজ্যতেলের নতুন দাম - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আজ থেকে কার্যকর হচ্ছে ভোজ্যতেলের নতুন দাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। আজ সোমবার  থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর হচ্ছে। এর ফলে সাধারণ ভোক্তাদের এখন থেকে তেল কিনতে বাড়তি টাকা গুনতে হবে।

রবিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ক্রেতাকে খরচ করতে হবে ১৯৫ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা। অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম ঠিক করা হয়েছে প্রতি লিটার ১৭৬ টাকা।

ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla