1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আজ রবিবার প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। ফলাফল হস্তান্তরের পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ফল প্রকাশ অনুষ্ঠানে যুক্ত হবেন।

 

এরপর সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি।

এর আগে ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, রবিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফল সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটি অনুষ্ঠিত হবে।

 

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষার নাম ও বোর্ড সিলেক্ট করে রোল নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

 

উল্লেখ্য, করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয় এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১১টি শিক্ষাবোর্ডের অধীনে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla