1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সংরক্ষণের অভাবে রংপুরে পচে নষ্ট হচ্ছে উৎপাদিত আলু কৃষকের দু'চোখে অশ্রু জল - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সংরক্ষণের অভাবে রংপুরে পচে নষ্ট হচ্ছে উৎপাদিত আলু কৃষকের দু’চোখে অশ্রু জল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস
আলু রাখার সংরক্ষণাগারের অভাবে কৃষকের এ বছর আলু আবাদের নিজস্ব চাহিদা ও ফলন চাহিদার চেয়ে বেশি হওয়ায় পড়েছেন বিপাকে। পাশাপাশি নেই দেশের বাইরে পাঠানোর সু-ব্যবস্থা। তাই সংরক্ষণের অভাবে রংপুরে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন আলু। আবার চাহিদার চেয়ে বেশি আবাদ হওয়ায় আলুর দাম না থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছে তারা। ফলে আলু আবাদ করে এবার চরম বিপাকে পড়েছেন রংপুর অঞ্চলের কৃষকরা।

তারা বলছেন, আমরা আলু নিয়ে চরম বিপাকে পড়েছি। না পারছি ফেলে দিতে, না পারছি সংরক্ষণ করতে। কি করবো বুঝতে পারছি না। সরকার যদি মুখ তুলে তাকাতো তাহলে হয়তো বেচেঁ যেতাম।

এদিকে আলু প্রসঙ্গে জানতে চাইলে কৃষি বিভাগ বলেন চলতি বছর রংপুর অঞ্চলে ১ লাখ ১ হাজার ৫৭৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে ৩২ লাখ ৩০ হাজার ৬৮২ মেট্রিক টন। এ বিভাগটি আলু প্রসঙ্গে আশার কথা শোনাতে না পারলেও জানান রপ্তানির চেষ্টা চলছে।

সরেজমিনে জানা যায়, এ বছর বাম্পার ফলন হওয়ায় আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন রংপুরের কৃষকরা। হিমাগারের স্থান সংকুলান না হওয়ায় কৃষকের বাড়িতেই আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে। হিমাগারে জায়গা না পাওয়ায় ঘরেই সংরক্ষণ করেছেন অনেকে। ফলে যথাযথ নিয়মে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। কৃষকের বাড়ির গোয়াল ঘর, বাড়ির উঠান, পুকুর পাড় সর্বত্রই আলুর স্তূপ। আলু দীর্ঘদিন থেকে পড়ে থাকার কারণে পচন ধরে ছড়াচ্ছে দুর্গন্ধ।

কৃষকরা জানান, অর্থ খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত আলু এখন গলার কাটায় পরিণত হয়েছে। এর প্রতিকার কি?

এমন অবস্থায় কৃষকদের কোনো আশার কথাও শোনাতে না পারলেও বরাবরের মত দায়সারা উত্তর কৃষি বিভাগের। নাম প্রকাশ না করার স্বার্থে কয়েকজন বলেন, আমরা কৃষকদের এবার আলু আবাদে নিরুৎসায়িত করেছিলাম কিন্তু তাদের থামাতে পারি নাই। কারণ গত বছরে আলুতে বেশি লাভ হওয়ায় এবার সকলে আলু চাষে মনোযোগ দিয়েছিলো। তাই সবাই এর ফল এখন ভোগ করছে।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম জানান, চলতি বছর রংপুর অঞ্চলে ১ লাখ ১ হাজার ৫৭৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। আর উৎপাদন হয়েছে ৩২ লাখ ৩০ হাজার ৬৮২ মেট্রিক টন। সংরক্ষণাগারের অভাবে কৃষকরা কিছুটা বিপাকে পড়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla