1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শাবিপ্রবির অসুস্থদের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

শাবিপ্রবির অসুস্থদের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুলিশি হামলার ঘটনায় আহত ও অনশনে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন উপাচার্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁরা।

এ ছাড়া চলমান সংকট নিরসনে সিলেটে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ধন্যবাদ জানানো হয়।তাঁকে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে মিছিল, সড়কে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অহিংস আন্দোলন চালাবেন।

সংবাদ সম্মেলনে মোহাইমিনুল বাশার রাজ ও সামিউল এহসান শাফিন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলায় আহত ও অনশনরত শিক্ষার্থীদের ব্যয়ভার গ্রহণ করেছেন। এ জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। গুরুতর আহত সজল কুণ্ডুকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসারও দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।’সবটুকু জানতে এখানে ক্লীক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla