1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে
মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নানা আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার ১১অক্টোবর’২১ সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কন্যা শিশুদের নাচ, গান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র হেড অফ প্রোগ্রাম নীলিমা ইয়াসমিন, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মো. এনামুল হক ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রজেক্ট ম্যানেজার মো. আবু সালেহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের কিশোরী ইসরাত জাহান এশা। অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে গার্লস টেকওভার কর্মসূচির কন্যা শিশুরা অংশ নেয়। কন্যা শিশুরা যাতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরতে পারে সেলক্ষ্য নিয়েই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজনকরা।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla