1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
২০ অক্টোবর খুলবে চুয়েটের হল - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০ অক্টোবর খুলবে চুয়েটের হল

নয়ন শীল
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত অন্তত এক ডোজ টিকা দেওয়ার শর্তে হলে উঠতে পারবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আগামী ২০ অক্টোবর থেকে খুলবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হল। তবে শুরুতে শুধু সমাপনী বর্ষের শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। বুধবার ৬ অক্টোবর অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল শুধু সমাপনী বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত অন্তত এক ডোজ টিকা দেওয়ার শর্তে হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের হলে প্রবেশ করার সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, কোভিড-১৯ এর টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাভাইরাসের টিকার অন্তত প্রথম ডোজ গ্রহণ না করলে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। এছাড়াও যেসব শিক্ষার্থী কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে পারেনি তাদেরকে জন্ম নিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দপ্তরে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla