1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৯ বার পড়া হয়েছে

নয়ন শীলঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২১ ইং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর সভাপতিত্বে চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রবেশ ও বহির্গমণ সড়কসমূহের যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। টানেলের পতেঙ্গা প্রান্তে অবস্থিত ইপিজেড, বে-টার্মিনাল, পতেঙ্গা সী বিচ, নেভাল বিচ ও আনোয়ারা প্রান্তে অবস্থিত পারকি বীচ, কাফকো সহ জনসমাগমপূর্ণ ও আমদানি রপ্তানিমুখী প্রতিষ্ঠান সমূহ বিবেচনা করে নিরবিচ্ছিন্ন প্রশস্ত সড়ক পথ নির্মাণ ও ম্যানেজমেন্ট বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ভবিষ্যতে উক্ত সড়ক সমূহে যান চলাচল নিরবিচ্ছিন্ন ট্রাফিক জ্যাম মুক্ত রাখার বিষয়েও সভায় আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান, বিপিএম(বার), পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার (এস্টেট) এস এম মোস্তাইন হোসেন, বিপিএম, লেঃ কমঃ মোঃ মেহেদী হাসান, অপারেশনস অফিসার, বিএনএসএসইউ, ইসমাইল হোসেন, নির্বাহী প্রকৌশলী, বিপিডিপি, এ কে এম আমিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, এল জি ই ডি, সুমন সিংহ, নির্বাহী প্রকৌশলী, এল জি ই ডি সহ চসিক, সিডিএ, বি এস এম আর টি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাফকো, ক্যাব, বিপিডিপি ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla