1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ট্রলারডুবি; নিহত ২ নিখোঁজ ১ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ট্রলারডুবি; নিহত ২ নিখোঁজ ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে

নয়ন শীলঃ

বঙ্গোপসাগরের ভোলা সংলগ্ন মোহনায় জাহাজের ধাক্কায় একটি মাছধরা ট্রলারডুবির ঘটনায় মো. মাহাবুব মাঝি (৩৬) ও মো. রুবেল মাঝি (২৭) নামের দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার ২৪ সেপ্টেম্বর ২১ ইং ভোরে বঙ্গোপসাগরের মোহনার লাল বয়া এলাকায় মাছ শিকার করার সময় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেদের বরাতে মনপুরা থানার ওসি মোঃ সাঈদ আহমেদ জানান, বুধবার ২২ সেপ্টেম্বর ২১ ইং সকালে মনপুরার হাজিরহাট চরফৈজুদ্দিন গ্রাম থেকে গিয়াস উদ্দিন মাঝির ট্রলার নিয়ে ১১ জেলে বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকার করতে যান। শুক্রবার ২৪ সেপ্টেম্বর ভোরে লাল বয়া এলাকায় মাছ শিকারের সময় একটি কর্গো জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। তিনি আরো জানান, এসময় পাশে থাকা কামাল মাঝির ট্রলার দ্রুত ডুবে যাওয়া ট্রলারের মাহফুজ আলম মাঝি, মনির মাঝি, শাহীন মাঝি, গিয়াসউদ্দিন মাঝি, মনির হোসেন মাঝি, কামাল, হাফেজ মাঝি ও নাছির মাঝিকে জীবিত উদ্ধার করে এবং মাহবুব মাঝি ও রুবেল মাঝির মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় আরেক জেলে নিখোঁজ রয়েছেন। তার নাম পাওয়া যায়নি। নিহতরা ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla