1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
উপজেলা চেয়ারম্যানদের ইউএনও’র মতো নিরাপত্তা সাইনবোর্ডেও পরিবর্তনের হাইকোর্ট নির্দেশ - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

উপজেলা চেয়ারম্যানদের ইউএনও’র মতো নিরাপত্তা সাইনবোর্ডেও পরিবর্তনের হাইকোর্ট নির্দেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে উপজেলা পরিষদ ভবনের সাইনবোর্ডে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লেখা সাইনবোর্ড টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে । আদেশে উপজেলা পরিষদ আইন-১৯৯৮-এর ধারা ১৩(ক)(খ)(গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও মহিউদ্দিন মো. আলামিন এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস শুনানি করেন।

ড. মহিউদ্দিন মো. আলামিন সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী অফিসারের মতোই উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা দিতে বলেছে হাইকোর্ট।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla