1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চিনির দাম কমল কেজিতে ৫ টাকা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চিনির দাম কমল কেজিতে ৫ টাকা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে

চিনির দাম ভোক্তা পর্যায়ে কেজিতে কমেছে ৫ টাকা। বর্তমানে বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনি ৭৮ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এখন থেকে প্রতি কেজি খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৪ টাকা। অন্যদিকে প্যাকেটজাত চিনির কেজিপ্রতি মূল্য ৭৫ টাকা।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) চিনির এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি অনুবিভাগ) এএইচএম সফিকুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে।

গত ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়তে থাকায় প্রতি কেজি খোলা চিনির দাম ৮৫ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৮ টাকা করার প্রস্তাব করে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন। ওই দিন সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত চিনির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের চাহিদা এবং জোগানের মধ্যে ভারসাম্য রাখার স্বার্থে চিনি আমদানি করে যাচ্ছেন ব্যবসায়ীরা। যেহেতু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, তাই দেশীয় বাজারে তার প্রভাব পড়াই স্বাভাবিক। এ অবস্থায় প্রতি কেজি খোলা চিনির দাম ৮৫ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ৯৮ টাকা করার প্রস্তাব পুনর্নির্ধারণের প্রস্তাব করা হলো।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla