1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কলকাতার থিয়েটার রোডের বাড়িটি চাইলো বাংলাদেশ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কলকাতার থিয়েটার রোডের বাড়িটি চাইলো বাংলাদেশ

অনিন্দ্য নয়ন
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৪০ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের সময়কালীন মুজিবনগর সরকারের স্মৃতিবিজড়িত কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটি বাংলাদেশের নিকট হস্তান্তরের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি এই আহ্বান জানান মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী এ সময় মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী ভারতের মিত্রবাহিনীর কিছু সদস্যকে বাংলাদেশ সরকার সম্মাননা দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বাকি সদস্যদের সম্মাননা দেয়ার সময় ঠিক করতে হাইকমিশনারকে অনুরোধ করেন। ভারতীয় হাইকমিশনার বলেন, আগামী ৬ ডিসেম্বর (ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান দিবসে) মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতের মিত্রবাহিনীর সদস্যদের সম্মাননা দেয়া যেতে পারে। বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণের আনন্দের অংশীদার হতে ভারত ইচ্ছুক বলেও জানান তিনি। মন্ত্রী এ সময় ভারতের হাইকমিশনারকে ‘Secret Documents of Intelligence Branch on Father of The Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ গ্রন্থটি উপহার দেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla