1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
   সাতক্ষীরার মেহেদীবাগে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

   সাতক্ষীরার মেহেদীবাগে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৬৭৮ বার পড়া হয়েছে

   সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ১৬ মার্চ রাতে শহরের মেহেদীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শহরের মেহেদীবাগ এলাকার সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবির।

সাতক্ষীরা সদর থানার এসআই সাইফুল জানান, সোমবার রাতে সাইফুল ইসলাম ও আলমগীর কবির সদর উপজেলার আব্দুস ছালেকের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় আব্দুস ছালেক ঘরে থাকা এক লাখ টাকা বের করে দিয়ে রেহাই পান। বিষয়টি মঙ্গলবার সকালে আব্দুস ছালেক সাতক্ষীরা সদর থানায় লিখিতভাবে জানান ভুক্তভোগী।অভিযোগ পেয়ে পুলিশ চাঁদাবাজদের ধরতে তৎপর হয়ে ওঠে। এক পর্যায়ে এসআই সাইফুল অভিযান চালিয়ে শহরের মেহেদীবাগ এলাকা থেকে সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও করিম মাওলার ছেলে আলমগীর কবিরকে গ্রেফতার করা হয়। পরে অভিযোগকারীরা তাদেরকে শনাক্ত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla