1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
রাজশাহীতে করোনা প্রতিরোধে রকি কুমার ঘোষের অসাধারণ কর্মসূচী - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম রোটারি সেন্টারের বর্ষবরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম পহেলা বৈশাখ বাঙালির অসম্প্রদায়িক উৎসব চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী হাড্ডি কোম্পানির জায়গা হিসেবে পরিচিত পানওয়ালা পাড়ায় সিডিএর অভিযান যশোরের শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন মারামারি ও বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট বন্দর চুক্তি ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিল ও রইস হত্যার বিচারসহ ৬ দফা দাবিতে ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার

রাজশাহীতে করোনা প্রতিরোধে রকি কুমার ঘোষের অসাধারণ কর্মসূচী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৯৭৭ বার পড়া হয়েছে

মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফঃ করোনা পরিস্থিতির শুরু থেকেই রাজশাহীতে বিভিন্ন কর্মসূচী চলমান থাকলেও বর্তমানে আরও প্রশংসনীয় ভূমিকা রাখছেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ। সারা পৃথিবী যখন করোনা মহামারীতে নাজেহাল, ঠিক তখন বাংলাদেশ সরকার তথা জননেত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধের তকমা দেখিয়েছন। করোনা মহামারির শুরু থেকেই অসাধারণ ভাবে দেশের মানুষকে নিরাপত্তার চাদরে আগলে রেখেছেন। তবে এখানে শুধু সরকারের কৃতিত্বই নেই, কৃতিত্ব রয়েছে বর্তমান সরকার দলীয় নেতা নেতৃত্বের। এরই ধারাবাহিকতায় করোনার শুরু থেকে আজ অবধি অসহায় গরীব মানুষের জন্য বিভিন্ন কাজ করে আসছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ। যার প্রশংসা না করলেই নয়। তিনি তার নিজ এলাকা ছাড়াও নগরীর প্রতিটি প্রান্তে প্রধানমন্ত্রী ঘোষিত উপহার ঘরে ঘরে পৌছে দিয়েছেন। আর করোনা প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান সহ অন্যান সামগ্রী বিতরন করেছেন নিজের উদ্দ্যোগেই। এভাবে তিনি প্রতিনিয়ত রাজশাহী বাসির জন্য কাজ করে চলেছেন। গত ২৫ জুন করোনা এটিএম বুথ বসিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন রকি কুমার ঘোষ। যা দেখতে টাকার মেশিন এটিএম বুথ এর মতই। এই ভাবে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এই এটিএম বুথ বসানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই (শনিবার) সকালে দরগাপাড়া সংলগ্ন হযরত শাহ্ মূখদুম রুপোষ (রহ) বাবার মাজারে গেটের সামনে করোনা প্রতিরোধক বুথের শুভ উদ্ধোধন করা হয়েছে। এতে এই এলাকার মানুষের চরম উপকার হয়েছে বলে সকলের দাবী। বিষয়টি নিয়ে ঐ মাজার শরীফে নামাজ পড়তে কয়েকজন মুসল্লীর সাথে কথা বললে তারা বলেন, এই মাজার শরীফে প্রতিদিন হাজার হাজর মানুষের চলাচল রয়েছে। এখানে করোনা ঝুকি সবসময় বেশি থাকে। এই এলাকায় অনেক বৃত্তবান মানুষ আছে, কেউ এমন উদ্দ্যোগ নেয়নি। কিন্তু রকি কুমার ঘোষ জনসাধারণের স্বাস্থ্য ঝুকি বিবেচনা করে আজ করোনা প্রতিরোধ কল্পে এই এটিএম বুথ বসিয়েছে। এটা খুবই ভাল কাজ এবং ভাল উদ্দ্যোগ। পরে রকি কুমার ঘোষের সাথে কথা বললে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের রাজশাহীর রূপকার বর্তমান নগর পিতা এএইচএম খাইরুজ্জামান লিটন ভাইয়ের সাথে থেকে কাজ করছি। আমি করোনার শুরু থেকে অসহায়দের পাশে ছিলাম, আছি, থাকবো। তবে শুধু করোনা কলীন নয় দেশের যেকোন দুর্দিনে গরীব অসহায়দের সহযোগিতা করেছি। আমি যেকোন ধর্মের, ধর্মীয় অনুষ্ঠানে উপহার দিয়েছি। যেটা সবাই জানে। আমি শুধু একটা কথায় বলবো, আমি সকলের দোয়া, ভালবাসা ও সহযোগিতা চাই। এই করোনা বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভাই,বোয়ালিয়া পশ্চিম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল ভাই,রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রেজা ভাই,সাবেক ছাত্রনেতা কল্যান কুমার জয় দাদা, রিপন ভাই,জনি ভাই,শুভ ঘোষ,বন্ধুবর তন্ময়,সুইট ,৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিমেল, রাজশাহী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজ কুমার ঘোষ,ইভেল,ইনসান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ!

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla