1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মজাদার ৪টি ভর্তা - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মজাদার ৪টি ভর্তা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৮৭২ বার পড়া হয়েছে

তামান্না আহমেদ

উপকরণ: আলু ২টি, মিষ্টি কুমড়া আধা কাপ, পটোল ১ কাপ, পেঁপে ১ কাপ, বরবটি ১ কাপ, কাঁচকলা ২টি, লবণ পরিমাণমতো, সরিষার তেল ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ।
প্রণালি : সব সবজি চারকোণা করে কেটে নিন। শুধু কাঁচকলা লবণ-পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। কাঁচকলা বাদে সব সবজি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন। সবজির পানি ফেলবেন না। কাঁচকলা আলাদা সিদ্ধ করুন। এরপর সবজিগুলো একসঙ্গে ভর্তা করে সরিষার তেল, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
কলার মোচার ভর্তা

উপকরণ: কলার মোচা ২টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি সিকি কাপ, সরিষার তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ২-৩টি, ছোট চিংড়ি মাছ পরিমাণমতো, ঘি ১ চা চামচ।
প্রণালি : মোচা থেকে ফুল আলাদা করে ফুলের ভেতর শলাকার মতো সাদা অংশটি ফেলে দিয়ে লবণ-পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছ হালকা করে ভেজে নিন। মোচার ফুল লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে সিদ্ধ করে বেটে নিন। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে বাটা ফুলগুলো দিয়ে চিংড়ি মাছ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে নেড়ে নিন যেন পানি না থাকে। সবশেষে ঘি দিয়ে নামিয়ে নিন।
মুরগির মাংসের ভর্তা

উপকরণ: মুরগির মাংস ২৫০ গ্রাম (হাড় ছাড়া), আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি সিকি কাপ, সরিষার তেল ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ৩ টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণমতো, ঘি ১ চা চামচ।
প্রণালি: মুরগির মাংস লবণ, রসুন বাটা, আদা বাটা দিয়ে সিদ্ধ করে ছুরি দিয়ে লম্বা লম্বা করে নিন। কড়াইয়ে ঘি দিয়ে মুরগির মাংস হালকা করে ভেজে নিন যেন লাল না হয়। একটি পাত্রে মুরগির মাংস, পেঁয়াজ কুচি, সরিষার তেল, লবণ, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে মেখে নিন। এরপর পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
কচুর ডাঁটার ভর্তা

উপকরণ: কচুর মোটা ডাঁটা আধা কেজি, ইলিশ মাছের মাথা ১টি, রসুন কুচি ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা কুচি ২ টেবিল চামচ, সয়াবিন বা সরিষা তেল ১ কাপ, কাঁচা মরিচ ৩-৪টি।
প্রণালি: প্রথমে ডাঁটার খোসা ছিলে ২ ইঞ্চি লম্বা করে কেটে লবণ-পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে পানি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ডাঁটা সিদ্ধ করে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে ইলিশ মাছের মাথা হলুদ ও লবণ দিয়ে ভেজে ভেঙে দিন। ওই তেলে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে সিদ্ধ করা ডাঁটা, মাছের মাথা ও লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে নিন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla