1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁয় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে ইমাম আটক - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নওগাঁয় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে ইমাম আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ মে, ২০২১
  • ৬৬০ বার পড়া হয়েছে

 

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম আবু হাসানকে আটক করেছে পুলিশ।

মামলার অভিযোগপত্রে ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে আবু হাসান তিনি স্থানীয় মসজিদে ইমামতি করতেন। ব্যবহার ভালো না হওয়াই মসজিদ থেকে বাদ দিলে এলাকায় আরবী পড়ানো শুরু করেন।

আজ শনিবার সকাল ৭টায় মিঠাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়ায় আবু হাসানের বাসায় আরবী পড়তে যায় খোলশা বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী (ছদ্মনাম) সুরাইয়া খাতুন। ছাত্র ছাত্রী আসতে দেরী হওয়াই সুযোগ পেয়ে আবু হাসানের শয়ন কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে আসলে এলাকাবাসীর সহায়তায় মেয়েটির বাবা থানায় এসে বিষয়টি জানান। এই বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ইমাম আবু হাসানকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla