1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁ শহরের ইডেন এন্ড চাইনিজ রেস্টুরেন্টের ভেতর নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা, অপর নৈশ প্রহরী পলাতক - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নওগাঁ শহরের ইডেন এন্ড চাইনিজ রেস্টুরেন্টের ভেতর নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা, অপর নৈশ প্রহরী পলাতক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ মে, ২০২১
  • ৭০০ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ শহরের মুক্তির মোড়ে ইডেন এন্ড চাইনিজ রেস্টুরেন্টের ভেতর নৈশ্য প্রহরী আতাউর রহমানকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে । নিহত আতোয়ার রহমান জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন চক মোহিতুল গ্রামে আহম্মদ আলীর ছেলে।

আজ শনিবার দুপূরে রাজশাহী সিআইডি ফরেন্সিক বিভাগের একটি দল এসে ঘটনাস্থল তদন্ত শেষে নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে সহকারি বাবুচি মো: বাদল (৩৫) পলাতক রয়েছে। পুলিশ ও রেস্টুরেন্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে নৈশ্য প্রহরী আতাউর রহমান ও সহকারি বাবুচি মো: বাদল রাতে রেস্টুরেন্টের তিন তলায় ঘুমিয়ে পারেন।

আজ সকালে রেস্টুরেন্টের প্রধান বাবুচি সাইফুল ইসলাম রেস্টুরেন্টের রুমের ঘরে তালাবদ্ধ দেখতে পান । এরপর অনেক ডাকাডাকি করার পরও রুমের দরজা না খোলায় এক পর্যাযায় দরজার বাহিরে চাবি পরে থাকতে দেখতে পান। চাবি দিয়ে ঘর খুলে মেঝেতে রক্ত ও রক্তাক্ত অবস্থায় নৈশ্য প্রহরী আতাউর রহমান মরদেহ দেখতে পান। ঘটনাটি দ্রুত রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে জানালে থানায় সংবাদ দেন। নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, রাজশাহী সিআইডি ফরেন্সিক বিভাগের একটি দল এসে ঘটনাস্থল তদন্ত শেষে নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক সহকারি বাবুচি মো: বাদলকে আটকের অভিযান চলছে। বাদলকে আটক করা সম্ভব হলে তার মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla