1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৭ মে, ২০২১
  • ৭৩৬ বার পড়া হয়েছে

গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ফারিয়া আক্তার (১৮) নামে এক ছাত্রী। রোববার ১৬ মে  বিকেলে আকবরশাহ থানাধীন ইস্পাহানি রেল গেট এলাকার জনতা কলোনিতে  এ ঘটনা ঘটে।

নিহত ফারিয়া আক্তার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পাংখার এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। সে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

ফারিয়া আক্তারের বাবা মনির হোসেন জানান, ফারিয়া কি কারণে আত্মহত্যা করছে বলতে পারছি না। দুপুরে স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছে আমাদের সঙ্গে। নানুর ঘরে গিয়ে নানুর সঙ্গে শুয়েছিল। নানু ঘুমিয়ে যাওয়ার পর পাশের রুমে গিয়ে সিলিং ফানের সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া  বলেন, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক ছাত্রীকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla