1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার চট্টগ্রামে ৮২ শতাংশ ইটভাটা অবৈধ সিডিএ চেয়ারম্যানের নতুন মিশন নগর উন্নয়নে সিডিএ’র মহাপরিকল্পনা সিএমপি’র সদরঘাটে মারামারি মামলায় আটক ১ নতুন ল্যান্ডফিল হবে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদান জাইকার  ইকোনমিক গেটওয়ে অ্যান্ড লাইফলাইন অব বাংলাদেশ শীর্ষক সেমিনার: সময়ের সাথে দরকার নতুন দৃষ্টিভঙ্গি -চসিক প্রশাসক, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও: আজাদী সম্পাদক পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী   সদরঘাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদী স্বরণে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে: রাষ্ট্রপতি

বাংলাদেশ ব্যাংকের নামে ভুয়া ম্যাগাজিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

মো. আখতারুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক সংবাদ নামে একটি ম্যাগাজিন প্রতারণা করছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ম্যাগাজিনটি বিজ্ঞাপন চেয়ে বিভ্রান্তি তৈরি করছে জানিয়ে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক সংবাদ নামে একটি ম্যাগাজিন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিজ্ঞাপন চেয়ে চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করায় এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।
এ নিয়ে ব্যাংকিং খাতের সব প্রতিষ্ঠানের প্রতি কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংক সংবাদ শীর্ষক ম্যাগাজিনটি বাংলাদেশ ব্যাংকের কোনো পত্রিকা নয়। পত্রিকাটির (ম্যাগাজিন) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই। পত্রিকাটি অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করছে। এ পরিপ্রেক্ষিতে ওই পত্রিকার বিভ্রান্তিকর চিঠি আমলে না নেওয়ার অনুরোধ করা হয়েছে।সুত্র আমাদের অর্থনীতি

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla