1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম কাস্টমসের ১১ কর্মকর্তাকে একযোগে বদলি - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

চট্টগ্রাম কাস্টমসের ১১ কর্মকর্তাকে একযোগে বদলি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে কাস্টমস ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা পদে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির অধীনে থাকা চট্টগ্রাম কাস্টমস হাউস ও চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ১১ জন রাজস্ব কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন সই করা এক আদেশে তাদের চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, যশোর ও সিলেট কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।

আদেশে চট্টগ্রাম কাস্টমস হাউসের ছয় রাজস্ব কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে থাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। এরমধ্যে রাজস্ব কর্মকর্তা ইব্রাহিম হোসেনকে রাজশাহীতে, মো. নিজাম উদ্দীনকে রংপুরে, আবু সুফিয়ানকে খুলনায়, দেবোত্তম কুমার দেবনাথ ও মো. ছাদিকুল ইসলামকে যশোরে এবং মো. এনামুল হককে সিলেটে বদলি করা হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম ও সুজিত কুমার বিশ্বাসকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে, অসিত কুমার আচার্য্যকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, নাজমুল ইসলামকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, মো. শাহীন আখতারকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

এদিকে, ঢাকার কাস্টমস বন্ড কমিশনারেটের মো. এমরান হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে এবং খুলনা কাস্টমস হাউসের সেন নারায়ণ চন্দ্র, নাজমুল আহসান ও মো. জয়নাল আবেদীনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. নুরুল ইসলামকে চট্টগ্রাম কাস্টমস হাউসে, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মোসাম্মৎ তহুরুন্নেছাকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বিপ্লব কুমার সরকারকে চট্টগ্রাম কাস্টমস হাউসে বদলি করা হয়েছে।

এছাড়া রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সৈয়দ আরিফুর রহমানকে চট্টগ্রাম কাস্টমস হাউসে এবং সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মো. হাফিজুর রহমান ও মো. আবদুল কাদেরকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত মো. তরিকুল ইসলামকে চট্টগ্রাম কাস্টমস হাউসে এবং যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত মো. মোফাজ্জল হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বদলি করা হয়েছে।

বদলির আদেশে তাদের আগামী ২৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla