1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিএমপিতে ৭ এডিসির বদলী - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

সিএমপিতে ৭ এডিসির বদলী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) রদবদল করা হয়েছে।

বুধবার ৯ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়েছে।

জানা গেছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) পংকজ দত্তকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) আশরাফুল করিমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) কাজী হুমায়ুন রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এমটি) পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এমটি) কীর্তিমান চাকমাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) শেখ সাব্বির হোসেনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পদে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিককে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) পদে বদলি করা হয়।

এর আগে, মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার ও নয়জন সহকারী পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কর্মকর্তাও ছিলেন। তারা হলেন— অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনাহর আলী ও সহকারী পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla