1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
তিন মাসের জন্য বন্ধ হয়ে গেল কালুরঘাট সেতু - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

তিন মাসের জন্য বন্ধ হয়ে গেল কালুরঘাট সেতু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পটিয়ার পূর্ব ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ এবং নগরীর চান্দগাঁও ও মহোড়া এলাকার প্রায় ১০ লাখ মানুষের নদী পারাপার ও যানবাহন চলাচলের জন্য কালুরঘাট সেতুর বিকল্প নেই। যে কারণে সংস্কার কাজের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১ আগস্ট) আগামী তিন মাসের জন্য বন্ধ হয়ে গেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু।

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞার স্বাক্ষরিত ২৪ জুলাই এ বিষয়ে একটি নোটিশ জারি করে।

নোটিশে তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল পরিষেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে, এ কারণে সেতুটি মেরামত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে সেতুটি ঢাকা ও কক্সবাজারের মধ্যে রেল চলাচলের জন্য ব্যবহৃত ভারী লোকোমোটিভের বোঝা বহন করতে সক্ষম নয়।

সেতুটির উভয় পাশের ডেক ও লোহার বেড়া জরাজীর্ণ হয়ে যাওয়ায় এবং উপরিভাগে গর্তের সৃষ্টি হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সেতুটি দিয়ে যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হয়।

এ দিকে কালুরঘাট কর্ণফুলীর নদীতে ফেরি প্রস্তুত রাখা হয়েছে। সেতুর সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত টোল সার্ভিসের মাধ্যমে ফেরি চালু থাকবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, ২০০১ সালে এই কালুরঘাট সেতুটিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। ৫৫ কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু হচ্ছে। পুরনো কালুরঘাট সেতুকে সংস্কার করে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রুটে ট্রেন চালানোর উপযোগী করে তোলার জন্য বুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla