1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হবিগঞ্জ মাধবপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

হবিগঞ্জ মাধবপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০২৩ বার পড়া হয়েছে
 মোঃ খাইরুল ইসলাম খান
সোমবার (১৭ জুলাই) দুপুর ১১ ঘটিকার সময় হবিগঞ্জ মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া দুই জন ঐ গ্রামের মোঃ জহির মিয়ার ছেলে মোঃ আরিফ মিয়া (৫) এবং মোঃ নাজির মিয়ার মেয়ে মোছাঃ কারিমা বেগম (৭) তারা সম্পর্কে ফুফু ভাতিজা। স্থানীয়রা জানান মোঃ আরিফ মিয়া ও মোছাঃ কারিমা বেগম সোমবার সকাল ১০ ঘটিকার সময় ঘর থেকে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান না পেয়ে স্বজনরা বাড়ির পাশে পুকুরে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর কয়েকদিন আগে একই উপজেলার একই পরিবারের দুইজন কিশোরী পানিতে পড়ে একজন মারা যায় এবং একজন চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। স্থানীয়দের অভিমত ছেলে মেয়েদের সাঁতারের প্রতি গুরুত্ব না দিলে এমন ঘটনা ঘটতে পারে সবসময়। তাই স্কুল মাদ্রাসায় সাঁতারের উপর গুরুত্বারোপ করার জন্য অনুরোধ করেন এলাকাবাসী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla