1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঢলে ত্রিপুরা পল্লীর সেতু ভেঙে গেছে - পূর্ব বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

ঢলে ত্রিপুরা পল্লীর সেতু ভেঙে গেছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীর সেতুটি ভেঙে গেছে। একইসঙ্গে ত্রিপুরা পল্লীর টিলায় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।  ৬ জুলাই সকালে এ তথ্য জানান ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা।

চিত্তরঞ্জন দেববর্মা জানান, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় টিলাটিতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সেখান বসবাসরত ২৪টির মধ্যে ৫টি পরিবারকে অনেক আগেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

সরেজমিন দেখা গেছে, যাতায়াতের একমাত্র ব্রিজটি পাহাড়ি ঢলের কারণে ভেঙে গেছে। এ অবস্থায় পল্লীবাসী দুর্ভোগে পড়েছেন। শুধু তাই নয়, ছড়ার পাশে থাকা টিলার অনেকাংশ ধসে পড়েছে। এরমধ্যেই ঝুঁকি নিয়ে ১৯টি পরিবার এখনো সেখানে বসবাস করছে। সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, ভ্রমণপিপাসুদের কাছে এ উদ্যানটি বেশ প্রিয়। এখানে যাতায়াত সহজ। রয়েছে বন্যপ্রাণীর বিচরণ। বৃষ্টিতে এ পাহাড়ের ত্রিপুরা পল্লীসহ বিভিন্ন টিলা ধসে পড়ছে। ব্রিজ ভেঙে গেছে। দ্রুত মেরামত প্রয়োজন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla