1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে মহাজনহাট কলেজের বাস কেড়ে নিল শিশু শিক্ষর্থীর জীবন - পূর্ব বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

মিরসরাইয়ে মহাজনহাট কলেজের বাস কেড়ে নিল শিশু শিক্ষর্থীর জীবন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ব্যপরোয়া বাস চাপায় এক শিশু শিক্ষর্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন অংশের মস্তাননগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থী ইসরাত জাহান রিমা (১০)। সে উপজেলার হাজীশ্বরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দক্ষিন সোনাপাহাড় এলাকার নুর ইসলাম মিয়ার বাড়ির জামাল উদ্দিনের মেয়ে।
হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও স্কুল ছুটির পর রিমা বাড়ির উদ্দেশ্যে স্কুল ত্যাগ করে। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের একটি বাস আমাদের শিক্ষার্থী ইসরাত জাহান রিমাকে চাপা দেয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খুবই মর্মান্তিক। তিনি আরও বলেন, গতবছরও একই জায়গায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আমাদের এক স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জয়া ধর বলেন, মেয়েটি হাসপাতালে আসার আগে মারা যায়। মেয়েটির মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে।
জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান বলেন, বাস চাপায় শিক্ষার্থী নিহতের বিষয়টি খুবই মর্মান্তিক। বুধবার আছরের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইসরাত জাহান রিমার লাশ ময়না তদন্ত ছাড়া হস্তান্তরের জন্য বাবার লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ঘাতক মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বাসটি শনাক্ত করা হয়েছে। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla