1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার চট্টগ্রামে ৮২ শতাংশ ইটভাটা অবৈধ সিডিএ চেয়ারম্যানের নতুন মিশন নগর উন্নয়নে সিডিএ’র মহাপরিকল্পনা সিএমপি’র সদরঘাটে মারামারি মামলায় আটক ১ নতুন ল্যান্ডফিল হবে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদান জাইকার  ইকোনমিক গেটওয়ে অ্যান্ড লাইফলাইন অব বাংলাদেশ শীর্ষক সেমিনার: সময়ের সাথে দরকার নতুন দৃষ্টিভঙ্গি -চসিক প্রশাসক, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও: আজাদী সম্পাদক পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী   সদরঘাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদী স্বরণে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে: রাষ্ট্রপতি

নারী না পুরুষ: কার মাথা বেশি গরম?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৫০৭ বার পড়া হয়েছে

মাথা ঠান্ডা রাখার উপদেশ সবাই দিয়ে থাকেন, কিন্তু সব পরিস্থিতিতে তো মাথা ঠিক রাখা যায় না। আর রাগের মাথায় মানুষ অনেক সময় এমন কিছু বলে ফেলে বা করে ফেলে যার জন্য সারাজীবন আফসোস করেও কোনো লাভ হয় না। একবার মাথা গরম হলে তখন আর কোনো কিছুই কন্ট্রোলে থাকে না, যতক্ষণ না মাথা ঠান্ডা হয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন? মানুষ রেগে থাকলে সত্যিই মাথা গরম হয় কিনা। রেগে গেলে কারও মাথা কি সত্যিই গরম হয়? মানুষের মস্তিষ্কের তাপমাত্রা শরীরের বাকি তাপমাত্রার চেয়ে বেশি নাকি কম। নারী না পুরুষ, কাদের মাথা বেশি গরম হয়? এর নেপথ্যে কারণ কী?

সম্প্রতি, মানুষের মস্তিষ্কের ওপর একটি গবেষণা করা হয়েছে, যেখানে দেখা গেছে যে আমাদের মস্তিষ্কের তাপমাত্রা দিনে কয়েকবার বাড়ে এবং হ্রাস পায়। ব্রিটেনের একটি গবেষণা গোষ্ঠীর ব্রেইন জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কের তাপমাত্রা একদিনে অনেক গুণ কমে যায় এবং বেড়ে যায়। মস্তিষ্কের তাপমাত্রা কম বা বেশি না হলে তা ভালো নয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি একজন ব্যক্তির মস্তিষ্ক পুরোপুরি ঠিক থাকে, তবে তার তাপমাত্রা শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি থাকে। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। (৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট)।

একজন সুস্থ মস্তিষ্কের শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি গরম থাকে। আমাদের মস্তিষ্কের গড় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা শরীরের বাকি অংশের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আমাদের মস্তিষ্কের গভীর অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে।

গবেষকদের মতে, নারীদের মস্তিষ্ক পুরুষদের তুলনায় বেশি গরম হয়। মস্তিষ্কের একটি গভীর অংশে, পুরুষদের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই অংশের তাপমাত্রা ৪০.৯০ ডিগ্রি সেলসিয়াস থাকে। মহিলাদের মস্তিষ্কের তাপমাত্রা পুরুষদের তুলনায় গড়ে ০.৪ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। গবেষকরা মনে করেন এটি পিরিয়ডসের সঙ্গে সম্পর্কিত। গবেষকরা আরও দেখেছেন যে একজন মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের তাপমাত্রাও বাড়তে থাকে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla