1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পাসপোর্ট সূচকে বাংলাদেশের নিচে পাকিস্তান কিন্ত শ্রীলঙ্কা উপরে - পূর্ব বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

পাসপোর্ট সূচকে বাংলাদেশের নিচে পাকিস্তান কিন্ত শ্রীলঙ্কা উপরে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

২০২২ সালের বিশ্বের শক্তিশালী পাসপোর্টের গ্লোবাল র‌্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’। মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে ব্রিটিশ এই পরামর্শক প্রতিষ্ঠান। নতুন প্রকাশিত সূচকে দেখা যাচ্ছে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় চার ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট।

২০২১ সালে বিশ্ব সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৮তম। ওই বছর বাংলাদেশের নাগরিকরা ভিসা ফ্রি বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেতেন ৪০টি দেশে। ২০২২ সালের প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০৪তম। বর্তমানে ৪১টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের সুবিধা পেয়ে থাকে বাংলাদেশ। মোট ১১২টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৪তম স্থানে রয়েছে। দশ বছর আগে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ৯৩তম।

বাংলাদেশের সাথে একই অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়া। তবে বর্তমানে অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কার পাসপোর্টের অবস্থান বাংলাদেশের চেয়ে এক ধাপ ওপরে আছে। অন্যদিকে এ সূচকে প্রথম স্থানে আছে এশিয়ারই দেশ জাপান, দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও স্পেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতীয় পাসপোর্ট এখন ৮৭তম স্থানে আছে। দেশটির নাগরিকরা ৬০টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের (বা ভিসা-অন-অ্যারাইভাল সহ) অনুমতি পাবে। অন্যদিকে মারাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে থাকা শ্রীলংকা ও লেবানন যৌথভাবে ১০৩তম স্থানে রয়েছে। এই দেশগুলোর নাগরিকরা ৪২টি গন্তব্যে ভিসা-ফ্রি (বা ভিসা-অন-অ্যারাইভাল সহ) ভ্রমণ করতে পারেন।

পাসপোর্ট সূচকে বাংলাদেশের নিচে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- উত্তর কোরিয়া, নেপাল, ফিলিস্তিন, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, ইরাক ও আফগানিস্তান।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের ১০ দেশ:  ১. জাপান ২. সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া (যৌথভাবে) ৩. জার্মানি, স্পেন ৪ ফিনল্যান্ড, ইতালি লুক্সেমবার্গ ৫. অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ৬. ফ্রান্স, আইসল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য ৭. বেলজিয়াম, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ৮. অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, গ্রিস, মাল্টা ৯. হাঙ্গেরি ১০. লিথুয়ানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া

বিশ্বের সবচেয়ে দুর্বল ১০ দেশের পাসপোর্ট: ১. আফগানিস্তান ২. ইরাক ৩. সিরিয়া ৪. পাকিস্তান ৫. ইয়েমেন ৬. সোমালিয়া ৭. নেপাল, ফিলিস্তিনি ভূখণ্ড ৮. উত্তর কোরিয়া ৯. বাংলাদেশ, কসোভো, লিবিয়া ১০. কঙ্গো, লেবানন, শ্রীলঙ্কা, সুদান

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla