1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৪৬০ পুলিশ কর্মকর্তা যাচ্ছেন শান্তিরক্ষা মিশনে - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

৪৬০ পুলিশ কর্মকর্তা যাচ্ছেন শান্তিরক্ষা মিশনে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের সদস্য ৪৬০ কর্মকর্তা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন। শান্তিরক্ষা মিশনে মালি ও ডিআর কঙ্গোতে আগামী এক বছরের জন্য তারা প্রেষণে নিয়োগ পাচ্ছেন।বুধবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মিশনে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, এসআই, সার্জেন্ট, কনস্টেবল ও নায়েক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯) এমআইএনইউএসএমএ, মালি ও ডিআর কঙ্গোতে ৪৬০ কর্মকর্তাকে এক বছরের জন্য প্রেষণে পাঠানো হচ্ছে।

এতে আরও বলা হয়, এসব কর্মকর্তার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাতায়াত খরচসহ যাবতীয় ব্যয়ভার জাতিসংঘ বহন করবে। অন্যান্য শর্ত জাতিসংঘ থেকে পাওয়া নির্দেশাবলীর আলোকে (যদি থাকে) পরে নির্ধারণ করা হবে।

১৯৮৯ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যান্য বাহিনীর পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশের সদস্যরাও।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla