1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১১৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন বিচার প্রার্থীরা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১১৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন বিচার প্রার্থীরা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত প্রি ও পোস্টকেইসে লিগ্যাল এইড ও শ্রমিক আইনগত সহায়তা সেলে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১১৭ কোটি ১৪ লাখ ৮৭ হাজার ৪৭৭ টাকা।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ সময়ে ৮ লাখ ৩৪ হাজার ৯৪৭ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-১৬৪৩০) ১ লাখ ৪৯ হাজার ৮১৮ জনসহ মোট ৩ লাখ ৩৭ হাজার ৪৬১ জন আইনি সেবা পেয়েছেন। এ সময়ে আইনি সহায়তা পাওয়া মামলার সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৪৫২টি এবং নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৭০৬টি। বিকল্প বিরোধ নিষ্পত্তি তথা এর জন্য উদ্যোগ গ্রহণ ৭৪ হাজার ১০৫টি মামলায় এবং এতে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৪৫৯ জন।

সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত, শ্রম আাদালতে সরকারি খরচায় অসচ্ছল জনগোষ্ঠীকে লিগ্যাল এইড দেওয়া হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগনকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ প্রনয়ণ করে। ২০০০ সালে আওয়ামী লীগ শাসনামলে আইনটি প্রনয়ণ করে।

তারপরের সরকার গুলো আইনটি কার্যকরে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্টিত নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগ দরিদ্র ও অসচ্ছল জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিতে আইনটি কার্যকরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং তা অব্যাহত রয়েছে। সূত্র: বাসস

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla