1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই: কাদের - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই: কাদের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ওই পদে বসার যোগ্যতা আমার নেই। প্রধানমন্ত্রী এ বিষয়ে আলাপ-আলোচনা করছেন। তিনি খোঁজ-খবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।’
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক থাকবো। তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ আমরা ছাড়বো না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করবো।’
বিএনপির নেতা কে, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। কিন্তু তাদের নেতা কে? গত নির্বাচনে তারা কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করেছে।’
তিনি আরও বলেন, ‘গতকাল কোনও সহিংস পরিস্থিতি কোথাও হয়নি। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েছে। এরপর বেশি দূর গড়ায়নি।’ ‘তারা শোভাযাত্রা করলে আমরা শান্তি সমাবেশ করবো’ বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জামায়াত নিষিদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আদালতের বিষয়। এ বিষয়ে আমরা সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিইনি। আদালতের বিষয় দলীয় ভূমিকা যুক্তিসংগত হবে না। তবে তিনি মনে করেন, ‘জামায়াত ছাড়া বিএনপি শক্তিহীন। বিএনপি-জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla