1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কক্সবাজারে এখন প্রধানমন্ত্রী - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কক্সবাজারে এখন প্রধানমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

কক্সবাজার  জেলা আওয়ামী লীগের জনসভা এবং বাংলাদেশ নৌ বাহিনী আয়োজিত আন্তর্জাতিক ‘ফ্লিট রিভিউ’ উদ্বোধন করতে পর্যটন নগরী কক্সবাজারে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের ইনানিতে আসেন প্রধানমন্ত্রী।

ইনানি সমুদ্র সৈকতে প্রথমবারের মতো বাংলাদেশে নৌ বাহিনী আয়োজিত বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের নৌ বাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২- এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধান অতিথি হিসেবে তিনি এ ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এই ‘আন্তজার্তিক ফ্লিট রিভিউতে’ বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের ৪৩টি যুদ্ধ জাহাজ, দুটি বিএন এমপিএ এবং ৪টি বিএন হেলিকপ্টার অংশ নিয়েছে।

এদিন বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘কক্সবাজার জেলা আওয়ামী লীগ’ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেবেন। পাশাপাশি জনসভা থেকে তিনি প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার জেলার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে শেখ হাসিনার আগমন উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে এখন উৎসবের আমেজ। আওয়ামী লীগের জনসভা এবং শেখ হাসিনার আগমনকে ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে গোটা শহর। সকাল থেকে মিছিলে মিছিলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বরাবরের মতো নৌকা প্রতিকৃতির মঞ্চ নির্মাণ করা হয়েছে জনসভা মাঠে। লাল-সবুজ রঙিন নৌকায় সাজানো হয়েছে স্টেডিয়ামের পাশের জলাধার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla