1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে অর্থ পাঠাত বিএনপি সরকার: জয় - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে অর্থ পাঠাত বিএনপি সরকার: জয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে অর্থ পাঠাত বিএনপি সরকারের নেতারা।

২৬ অক্টোম্বর বুধবার রাতে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জঙ্গিদের অর্থায়ন নিয়ে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। প্রকাশিত ভিডিওতে সজীব ওয়াজেদ জয় আরো বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার গঠনের পরপরই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, নির্যাতন, চাঁদাবাজি, লুটতরাজ ও ধর্ষণ করতে শুরু করে। এমনকি উগ্রবাদী জঙ্গি সংগঠনগুলোকে অর্থ ও তালিকা দিয়ে দেশ জুড়ে হত্যাযজ্ঞ চালাতে থাকে তারা। তারেক রহমানের নির্দেশনায় বিএনপির আট জন নেতার মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলত খালেদা জিয়ার সরকার।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এমনকি মন্ত্রীদের চাপের কারণে পুলিশ বাহিনীর অনেক সদস্যও বাধ্য হয়েছিল জঙ্গিদের সহযোগিতা করতে। পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে নিরাপদে অর্থ পাঠাত বিএনপি সরকারের নেতারা। এমনকি কখনো পুলিশ এই জেএমবি জঙ্গিদের গ্রেফতার করলেও সরকারের চাপে ছেড়ে দিতে বাধ্য হতো। অথবা আদালত থেকে তাদের জামিন দেওয়ার জন্য বিশেষ নির্দেশ আসত সরকারের উচ্চপর্যায় থেকে।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla