1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - পূর্ব বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টায় নিজ নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার মো. নজরুল হাওলাদারের এক বছর তিন মাস বয়সী ছোট ছেলে মো. ইয়ামিন এবং গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার মো. বাহাদুর খলিফার এক বছর চার মাস বয়সী ছোট ছেলে মো. ইয়াসিন। ইয়ামিনের চাচা মো. আল-আমিন জানান, ইয়ামিনকে সাথে নিয়ে তার মা সাহনাজ বেগম রান্না করছিল। হঠাৎ ইয়ামিনকে না পেয়ে খোজাখুজি শুরু করলে রান্না ঘরের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অন্যদিকে ইয়াসিনের দাদা আব্দুস ছালাম জানান, ইয়াসিনকে নিয়ে তার মা ছনিয়ার বেগম রান্নার আয়োজন করছিল। ইয়াসিন খেলা করতে করতে তার মায়ের চোখের আড়ালে চলে যায়। পরে ইয়াসিনকে ঘরের পাশের খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিন ও ইয়াসিনকে মৃত ঘোষনা করেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla