1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অবৈধভাবে ডলার মজুত করলে ব্যবস্থা: ডিবি - পূর্ব বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

অবৈধভাবে ডলার মজুত করলে ব্যবস্থা: ডিবি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

 অবৈধভাবে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ।

 বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ডলারের মূল্যবৃদ্ধির এই সময়ে কেউ যদি অবৈধভাবে ডলার মজুত করে তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি অবৈধভাবে জাল ডলার তৈরি করে, সে তথ্য পেলেও তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

ডিবিপ্রধান আরও বলেন, আমরা যদি এ ধরনের তথ্য পাই, কেউ ডলার মজুত করছেন বা অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, তা হলে অবশ্যই অভিযান পরিচালনা করব। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla