1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে ৬৮০পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

ঝালকাঠিতে ৬৮০পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে ইয়াবাসহ জাকিরুল ইসলাম মারুফ মুন্সী নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ। আজ ২৮ জুন মঙ্গলবার সকালে কাঠালিয়া থানা পুলিশ সাংবাদিকদের জানান, উপজেলার আমুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশবুনিয়া গ্রামের মালেকের চায়ের দোকানের সামনে মোঃ জাকিরুল ইসলাম মারুফ মুন্সী (৩৯) কে ঘোরা-ফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশ কৌশলে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে ৬৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মারুফ মুন্সীর সহযোগী সোহেল মুন্সী পালিয়ে যায়। জাকিরুল ইসলাম মারুফ মুন্সী আমুয়া ইউয়িনের ২নং ওয়ার্ড আমুয়া গ্রামের বাসিন্দা। সে জহিরুল ইসলামের পুত্র। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানার এসআই মাহমুদুল হক মিল্টন একদল পুলিশ নিয়ে বাঁশবুনিয়ায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মারুফ মুন্সীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮/৩৬ (১), ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নং ০৮, তারিখঃ ২৮ জুলাই ২০২২। তাকে ঝালকাঠি জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সোহেল মুন্সীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla