1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

রাজাপুরে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠান হয়েছে। রোববার (১২জুন) বিকেল ৫টায় শুক্তাগড় ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে বলারজোর বাজার হয়ে আউখিরার ভিতর থেকে আবার কেওতা মাদ্রাসার মাঠে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার পেশ ইমাম মাওলানা মোঃ খাইরুল ইসলাম, একেশ্বারা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ লোকমান, মাওলানা মোঃ আলাউদ্দিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিয়াদ হোসেন, রাসেল তালুকদার, মোঃ চমন তালুকদার, শফিকুল ইসলাম, মোঃ ফেরদৌস (রিপন), মো. সিব্বির সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রান মুসলমান। এসময় বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক নবী করিম (সাঃ) এবং মা আয়েশা (রাঃ) এর নামে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করে তাদের ভারতীয় আইনে বিচারের আওতায় এনে ফাঁসির আদেশ প্রদানের দাবি করেন।বিশ্বের মুসলিম অনেক দেশ ভারতের সকল প্রকার পণ্য বর্জন করেছে। আমরাও ভারতের সকল পণ্য বন্ধ করে দিবো।আগামীতে হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে বাজে, অরুচিপূর্ণ ও কটূক্তি করলে তৌহীদি জনতা কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি প্রধান করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla