1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগের লাশ উদ্ধার - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগের লাশ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগ (১৭) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, শনিবার মেরিন ফিশারিজ ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় একটি সাম্পান। সাম্পানে থাকা ২০ জন যাত্রীর মধ্যে ১৯ জন তীরে উঠতে পারলেও সোহাগ নদীতে তলিয়ে যায়। ঘটনার পরে তল্লাশি করেও সোহাগের খোঁজ মেলেনি। পরে আজ সকালে মেরিন ফিশারিজ ঘাট এলাকায় একটি জাহাজের সঙ্গে সোহাগের মরদেহ লেগে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন এসে মরদেহটি নিখোঁজ সোহাগের বলে চিহ্নিত করেন। শনিবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকায় জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সাম্পান উল্টে যাওয়ার ঘটনা ঘটে। সাম্পানের ১৯ জন যাত্রী তীরে উঠতে পারলেও সোহাগ নামের এক যাত্রী নিখোঁজ ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla