1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে তোলার আহ্বান - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে তোলার আহ্বান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের পতনের জন্য আন্দোলন, ষড়যন্ত্র আর বিদেশীদের কাছে দৌড়ঝাপ না করে ক্ষমতায় গেলে কি করবেন সেই পরিকল্পনা জনগণের কাছে দিন।

বিএনপিসহ সরকার বিরোধী রজনৈতিক দলগুলোর কাছে এ আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে দেয়া পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এখন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা দিয়েছে।

বুধবার দুপুরে গণভবন থেকে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে কৃষক লীগের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনার মতো দুর্যোগে, বিএনপি, জামাত,  মান্না, কামাল, কমিউনিস্ট পার্টি, বাসদসহ অন্যরা মানুষের পাশে দাঁড়ায় নি। কিন্তু এখন সরকারকে হটাতে আন্দোলন করতে চায়।

আওয়ামী লীগ সরকারের অপরাধ কি তা জানতে চেয়ে বলেন, ২০২১ সাল পর্যন্ত রূপকল্পে যে সব ওয়াদা দেয়া হয়েছিলো তা রক্ষা করেছে আওয়ামী লীগ। এসময়ের মধ্যে বাংলাদেশ সল্পন্নোত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

এই মর্যাদা পাওয়া কি বিরোধীদের পছন্দ নয়, এমন প্রশ্ন রেখে তিনি বলেন,  সবার ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনকে ঘর দেয়া হচ্ছে, নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরী করা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট করে নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছে, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সময়ের আগে হওয়ায় দেশের টাকা বেঁচেছে। দেশের জন্য এসব করা অপরাধ হয়েছে কিনা জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আরও বলেন, ২০০১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি পাকিস্তানী হানাদারদের মতো মেয়েদের ধর্ষণ, হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছিলো। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিলো, সার ও বিদ্যুৎ চাওয়ায় মানুষ মেরেছিলো। তা দেশর মানুষ ভুলে যায়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla