1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে
প্রার্থীর সংখ্যা অধিক হওয়ায় প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্র না পেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তিন ধাপে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।১৩ এপ্রিল বুধবার এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, দেশের ২২টি জেলায় প্রথম ধাপে আগামী ২২ এপ্রিল, দ্বিতীয় ধাপে ২০ মে এবং তৃতীয় ধাপে ৩ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ লিখিত পরীক্ষা সংক্রান্ত অফিস এ আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, সব ধাপে নির্ধারিত দিন সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এক ঘণ্টার লিখিত পরীক্ষা নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। এবার ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ১৮ অক্টোবরে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কোন তারিখে কোন জেলা বা উপজেলার পরীক্ষা হবে তা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে।
অফিস আদেশে আরও জানানো হয়, আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য প্রার্থীরা ১৭ এপ্রিল থেকে (admit.dpe.gov.bd) ওয়েবসাইটে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ জাতীয় কোনো জিনিস সঙ্গে নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla