1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভুয়া নিয়োগপত্র : প্রতারক চক্র সম্পর্কে সাবধান করল ভূমি মন্ত্রণালয় - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

ভুয়া নিয়োগপত্র : প্রতারক চক্র সম্পর্কে সাবধান করল ভূমি মন্ত্রণালয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

২২ মার্চ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়। নিয়োগ প্রার্থীরা যাতে প্রতারিত না হন, সে জন্য সবাইকে নিয়োগের যেকোনো তথ্য ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থার ওয়েবসাইটে যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ উপায়ে আবেদন বা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ভূমি মন্ত্রণালয় এবং দপ্তর বা সংস্থাগুলোর ওয়েবসাইটের ঠিকানাগুলো হলো দাপ্তরিক ওয়েব পোর্টাল ভূমি মন্ত্রণালয় ( www.minland.gov.bd), ভূমি আপিল বোর্ড (www.lab.gov.bd), ভূমি সংস্কার বোর্ড (www.lrb.gov.bd), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (www.dlrs.gov.bd), ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (www.latc.gov.bd)। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক সামাজিক যোগাযোগ মাধ্যম হলো www.facebook.com/minland.gov.bd।

ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আবদুল্লাহ আল নাহিয়ান গণমাধ্যমকে বলেন, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার সব নিয়োগ প্রচলিত বিধিবিধান অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে করা হয়। দুর্নীতির মাধ্যমে কিংবা অর্থের বিনিময়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের বিন্দুমাত্র সুযোগ নেই। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায় এবং মন্ত্রণালয় ও দপ্তর সংস্থাগুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এখানে চাকরি দেওয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla