1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পদ্মায় গোসল করতে নেমে ২ স্কুল ছাত্রের মৃত্যু - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

পদ্মায় গোসল করতে নেমে ২ স্কুল ছাত্রের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকার পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে তারা গোসল করতে নামে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলো- বড়কুঠি এলাকায় সারিক আলীর ছেলে নিরব (১৫) ও সায়েদ আলীর ছেলে শাহিন (১৬)। তাদের মধ্যে নিরব লোকনাথ স্কুলের এবং শাহিন শিক্ষাবোর্ড মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

ওসি মাজহারুল ইসলাম জানান, বড় কুঠির কাছে পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদ এই তিন বন্ধুসহ ৮-১০ জন গোসল করছিল। এদের মধ্যে হঠাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন। এ সময় সাজেদকে উদ্ধার করে তারা দুইজন পানিতে ডুবে যায়। সাজেদ পাড়ে উঠে আসে।

ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla