1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁর পোরশায় স্বামীকে শ্বাস রোধ করে হত্যা আটক ৪ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নওগাঁর পোরশায় স্বামীকে শ্বাস রোধ করে হত্যা আটক ৪

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৫১২ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় পিতাকে খুন করার দায় স্বীকার করায় ছেলে, মেয়ে, জামাই ও স্ত্রীসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি হলেন পোরশা উপজেলার গঙ্গুরিয়া ইউনিয়নের বালিয়াচান্দা গ্রামের মৃতু মালেকের ছেলে আব্দুল খালেক।

আটককৃতা হলেন খালেকের স্ত্রী ফাইমা (৪৫), ছেলে খাইরুল ইসলাম (২৮), মেয়ে নাজমা খাতুন (২৫) ও জামাই ঘাটনগর শাহুপাড়া গ্রামের মৃতু হোসেন মোল্লার ছেলে মোদাচ্ছের (৩০)।

স্থানীয়, পারিবারিক ও পুলিশের দেওয়া তথ্য মতে জানা যায়, পরকিয়ার কলহের জের ধরে গত ৪ ফেব্রুয়ারী  রাতে নিহতের বাড়িতে খালেকের ছেলে খাইরুল ও মেয়ে নাজমা খাতুন তার বাবার গলায় মাফলার পেঁচিয়ে তাকে হত্যা করে। হত্যার পরে লাশ গুম করার জন্য ছেলে খাইরুল মোটরসাইকেল যোগে তার কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ সদরের শ্রীরামপুর হাফেজিয়া মাদরাসার পিছনে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে লাশ গুম করে। এর কয়েকদিন পরে এলাকার লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বেওয়ারীশ লাশ হিসাবে স্থানীয় কবর স্থানে দাফন করেন। এ সংক্রান্তে গত ২৭ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা হয়। নিজেদের বাঁচানোর জন্য হত্যার বিষয়টি গোপন রাখলেও পরে ভিকটিমের একমাত্র ভাই জাকির আলমের চাপে ভিকটিমের ছেলে গত ৮ মার্চ পোরশা থানায় একটি জিডি করে। ওই জিডির সূত্র ধরে পোরশা থানা পুলিশ হত্যার আসল রহস্য উৎঘাটন ও হত্যাকারীদের চিহিৃত করতে সক্ষম হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পোরশা থানা পুলিশ ওই চার জনকে বালিয়াচান্দা নিজ বাড়ি থেকে আটক করেন এবং আটককৃতরা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন।

এ ঘটনায় আজ বুধবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার উক্ত হত্যা ঘটনার এসব তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন এ ব্যাপারে মঙ্গলবার দিবাগত রাতেই পোরশা থানায় একটি হত্যা মামলা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আজ বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কে.এম মামুন খান চিশতী, সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার, সহকারী পুলিশ সুপার সুরাইয়া খাতুন, পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম সহ পুলিশের অন্যান্য কর্মকতাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla