1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা  শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৬ ) ভুমি প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল সমীপে

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার প্রধান চালিকাশক্তি শ্রমিক শ্রেণী হলেও, বর্তমান সময়ে এসেও পুরোপুরি সুরক্ষিত হয়নি তাদের মৌলিক অধিকার ও স্বার্থ। বিশেষ করে দেশের পণ্য ও যাত্রী পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নৌ-পথের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এই পরিস্থিতিতে নৌ-শ্রমিকসহ সারা দেশের সকল খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং জীবনযাত্রার মানোন্নয়নে সমন্বিত পদক্ষেপ ও যুগোপযোগী আইন প্রণয়নের দাবি জোরালো হচ্ছে।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়ে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। ১২ অক্টোবর সোমবার সকাল ১০টায় রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিক নেতৃবৃন্দের সাংগঠনিক তৎপরতা ধারাবাহিকতায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি এবং সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাষ্টারের উপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শ্রমিক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বক্তব্যে বলে। বক্তারা বলেন, নৌ-শ্রমিকদের প্রধান সমস্যা ও অমীমাংসিত দাবি: নৌ-খাতের শ্রমিকদের দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে—নৌ-পথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, সরকার নির্ধারিত সর্বনিম্ন মজুরি কাঠামো সঠিকভাবে বাস্তবায়ন, এবং কর্মকালীন দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবির বিষয় গুলো নিয়ে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম ফেদা, রাকিবুল ইসলাম, মাসুম সর্দার, চট্টগ্রাম চট্রগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি মোহাম্মদ সেলিম মাস্টার, পতেঙ্গা থানা কমিটি সাধারণ সম্পাদক চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকতার জামান মাস্টার বাঁশখালী শাখার সভাপতি আজগর হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান টিপু, মোঃ আলিম রেজা, এস এম তানজুল আলম রিন্টু, মোঃ বোরহান উদ্দিন, মোঃ মাসুম ইকবাল তালুকদার প্রমূখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla