1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কোতোয়ালী থানা যুবদলে উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ - পূর্ব বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

কোতোয়ালী থানা যুবদলে উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসেবে কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ১৫ জুলাই বুধবার।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কোতোয়ালি থানা যুবদলের সংগঠক, মো: মঈনউদ্দীন খান রাজিবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের সময় এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মহসিন, মোঃ মেজবাহ উদ্দিন রাজিব, মোঃ রবিন, মোঃ মিজান, মোঃ ফারুক, মোঃ শামীম, মোঃ বেলাল, মোঃ আজগর, মোঃ সুমন, মোঃ নাইম, মোঃ মিথুন প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla