1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গাছের ডাল ভেঙ্গে পড়ে ব্যাংক কর্মকর্তা মৃত্যু - পূর্ব বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাণীগ্রামে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব উৎসব উদযাপন পরিষদ গঠিত  চট্টগ্রামে বাজার তদারকিতে ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা আদায়, অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ শতাংশ এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার,  বুকিং ৪ অক্টোবর থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম বন্যা কবলিতদের জন্য সাড়ে ৩ লাখ টাকার ঔষধ দিলেন চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা বোয়ালখালীর পোপাদিয়ায় গ্রাম পুলিশ’র উপর হামলা; থানায় ভুক্তভোগীর অভিযোগ চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে চট্টগ্রামে জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী শফিক গ্রেপ্তার

গাছের ডাল ভেঙ্গে পড়ে ব্যাংক কর্মকর্তা মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

বিশ্বনাথ প্রতিনিধি

সড়কে পাশে হেলে যাওয়া গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সিলেটের বিশ্বনাথের সেবুল মিয়ার মৃত্যু হয়েছে। এক সন্তানের জনক নিহত সেবুল বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র। তিনি গ্রামীণ ব্যাংক সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাখায় কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে সিলেটের কামাল বাজার-বাবনা সড়কের লামা-হাজরাই এলাকায় সংগঠিত এই মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যুবরণ করেন ব্যাংক কর্মকর্তা সেবুল মিয়া।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংকের কাজ শেষে নিজের মোটর সাইকেল যোগে সিলেট শহরের বাসায় যাওয়ার পথিমধ্যে তেমুখী বাইপাস হয়ে কামাল বাজার-বাবনা সড়কের লামা-হাজরাই এলাকায় পৌঁছা মাত্র হঠাৎ করে একটি গাছের ডাল ভেঙ্গে সেবুল মিয়ার মাথায় পড়ে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত থাকা পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ঘটনার পূর্বে হওয়া কোনো ঝড়ের সময় ওই ডাল ভেঙ্গে গাছে ঝুলে ছিল।
নিহত ব্যাংক কর্মকর্তা সেবুল মিয়ার শ্যালক মঈন উদ্দিন আহমদ জানান, গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla