1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী শফিক গ্রেপ্তার - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

চট্টগ্রামে জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী শফিক গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
 

নগরের চান্দগাঁও থানার জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি ও যুবলীগ কর্মী মো. শফিক (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটের ফরিদের পাড়া তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। শফিক ওই এলাকার রফিক কন্ট্রাক্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিক দীর্ঘদিন ধরে চান্দগাঁও থানা এলাকায় যুবলীগের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পলাতক আসামি এসরারুল হক এসরালের অনুসারী।
এছাড়া, ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে দায়ের করা একটি হত্যা মামলার ৪৮ নম্বর আসামি তিনি। মামলাটি ভুক্তভোগী মো. সেলিম দায়ের করেন।
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবুজ রহমান জানান, জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি শফিককে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদের পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla