1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে ২০ কোটি টাকা সমমূল্যের জাল মুদ্রা জব্দ: আটক ১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে ২০ কোটি টাকা সমমূল্যের জাল মুদ্রা জব্দ: আটক ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ছাপা হচ্ছে বিদেশি মুদ্রা—ডলার, ইউরো, রিয়াল ও দিরহাম। ১৪ অক্টোবর,মঙ্গলবার সন্ধ্যায় নগরের বহদ্দারহাট নুর হাউজিং এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তামজিদ নামের এক যুবককে আটকের পর তিনি র‌্যাবকে এ তথ্য জানান। র‌্যাব জানায়, উদ্ধার হওয়া এসব জাল মুদ্রা বাংলাদেশি ২০ কোটি টাকা সমমূল্যের।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন আজ রাতে গণমাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বিকেল থেকে বহদ্দারহাট এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। পরে সেখান থেকে ডলার, ইউরো, রিয়াল, দিরহাম ও বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়। এগুলো গণনা করা হচ্ছে।
এ ঘটনায় তামজিদ নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবকে জানিয়েছেন, নগরের আন্দরকিল্লা এলাকায় একটি প্রেসে এসব ডলার, টাকা ছাপানো হচ্ছে। পরে সেখান থেকে এনে তিনি সরবরাহ করেন।

র‌্যাব জানায়, অভিযানে তামজিদের কাছ থেকে সাতটি মুঠোফোন, সাতটি ক্রেডিট কার্ড, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla