1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দক্ষতার অভাবে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে: ওসমান গণি মনসুর - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

দক্ষতার অভাবে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে: ওসমান গণি মনসুর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করেছেন বলে মন্তব্য করেছেন দি ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর।
তিনি আরো বলেন, এখানে যারা দায়িত্বে ছিলেন তারা দক্ষতা দিয়ে নয়, বরং নিজেদের পরিচয় বানাতেই কাজ করেছেন। এই প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক যারা ছিলেন, তারা এই পেশাকে এমনভাবে ভুলুণ্ঠিত করেছেন যে আজ সমাজে সাংবাদিকদের নাম উচ্চারণ করা হয় গালি দিয়ে।
২৫ অক্টোম্বর শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওসমান গণি মনসুর আরও বলেন, আমাদের নতুনভাবে পথচলা শুরু করতে হবে। বাধা-বিপত্তিতে ভয় পেলে সফলতা অর্জন সম্ভব নয়। আগে নিজেকে চিনতে হবে, নিজের কাজ দিয়ে পরিচয় গড়ে তুলতে হবে। একশটা ভালো কাজের দরকার নেই, একটি ভালো কাজই পারে মানুষকে চিনিয়ে দিতে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন।   প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য মুস্তফা নঈম, মইনুদ্দীন কাদেরী শওকত, মো. শহীদুল ইসলাম, মাহবুবুল মওলা রিপন, মাহবুবুর রহমান, শাহ নেওয়াজ রিটন, সোহাগ কুমার বিশ্বাস, হাসান মুকুল, মুহাম্মদ আজাদ, জাহাঙ্গীর আলম ও গিয়াস উদ্দিন প্রমুখ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla